ইংরেজি প্রতিশব্দ ’Library’ শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ’Liber’ থেকে। ‘Liber’ শব্দটি থেকে এসেছে যার অর্থ ‘বই রাখার স্থান’। গ্রন্থাগার বলতে এমন একটি স্থানকে বোঝায় যেখানে সকল ধরণের ব্যবহারকারীর জন্য গ্রন্থ বা জ্ঞান সমৃদ্ধ অন্যান্য সংগৃহিত সামগ্রী পদ্ধতিগতভাবে সংরক্ষিত থাকে এবং প্রয়োজন অনুযায়ী যে কেউ তা ব্যবহার করতে পারে। গ্রন্থাগারে মানুষের তথ্যসেবা ও জ্ঞানার্জনের জন্য জ্ঞানসমৃদ্ধ বই ও অন্যান্য সামগ্রী পরিকল্পিত ও সুষ্ঠভাবে সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ করা হয়।
শিক্ষাগ্রহণ তথা ছাত্র-ছাত্রীদের জন্য গ্রন্থাগার এর মূল্য অপরিসীম। একটি গ্রন্থাগার থেকে যেকোনো শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে স্কুল জীবনের তুলনায় কলেজে পড়াকালীন সময়ে গ্রন্থাগারের ভূমিকা সবচেয়ে বেশি থাকে, কারণ কলেজ জীবনে বয়সের সাথে ছাত্রদের জ্ঞানের সীমা রেখা বাড়তে থাকে এবং তাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে পড়ানো হয়, তাই ভিন্ন বিষয়ে জ্ঞান আহরণের জন্য গ্রন্থাগারের গুরুত্ব অপরিসীম। কোন বিষয়ে জ্ঞান লাভ করার জন্য শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর নির্ভর থাকলেই চলবে না বরং তার জন্য চাই গ্রন্থাগারে সংরক্ষিত পুস্তকের যোগান যা ছাত্রদেরকে দিতে পারে অসীম জ্ঞান। পাঠ্যক্রম ছাড়াও গল্প-উপন্যাস সংক্রান্ত বই ছাত্রছাত্রীরা পড়তে পছন্দ করে। তবে সেক্ষেত্রে এমন সব গল্প-উপন্যাসই পড়া উচিত যার দ্বারা তাদের মনের প্রসার ঘটে এবং এক উন্নত জীবনবোধ জাগ্রত হয়, আর এই সকল ব্যাপার একমাত্র গ্রন্থাগারের মাধ্যমেই সম্ভব হবে।
        তাছাড়াও প্রত্যেক শিক্ষককেই শিক্ষাদানের ক্ষেত্রে প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকা সমকালীন বিশ্ব, বিভিন্ন আধুনিক গবেষণা এবং চিন্তাধরার সম্পর্কে অবগত থাকতে হয়; এক্ষেত্রেও গ্রন্থাগারই ঐতিহ্যগতভাবে তাদেরকে সাহায্য করে। আবার অন্যদিকে দেখতে গেলে শিক্ষার্থীরা যদি পঠন পাঠনের ক্ষেত্রে পাঠ্যক্রম ব্যতীত কোনো গ্রন্থের সাহায্য নেওয়ার প্রয়োজন বোধ করে তবে তারা গ্রন্থাগারের মুখাপেক্ষী হয়।
একাদশ,দ্বাদশ ও স্নাতক শ্রেণির বই,ধর্মীয় বই, উপন্য়াস ও গল্প, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক বই, কবিতার বই,মোট ২,৫১৯ খানা বই ও একটি পাঠ কক্ষ নিয়ে একটি লাইব্রেরী অছে । ছাত্রীদের সুবিধার্থে আধুনিক মানসম্মত আলো-তাপ নিয়ন্ত্রিত (এসি) কক্ষ এবং বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে। ছাত্রীগণ সেখানে বই পড়াশুনা অনায়সে করতে পারে, এবং নির্ধারিত সামন্য ফি এর মাধ্যমে সদস্য হয়ে পড়াশুনার জন্য বই নিয়ে বাড়িতে যেতে পারে ও পড়তে পারে। " বই পড়ুন ভবিষ্যৎ গড়ুন "
© Copyright 2023 Dimla Govt. Women's College | Powered by Lec Shahin