নারী শিক্ষা বিস্তারের লক্ষ্য সামনে রেখে, স্থানীয় জনগন ও প্রশাসনের যৌথ উদ্যোগে, বিপুল উৎসাহ-উদ্দীপনায়, ১৯৯৮ সালের ১ লা জুলাই নীলফামারী জেলা সদর থেকে ৫০ কিলোমিটার দুরে কোলাহলমুক্ত সবুজ বৃক্ষরাজি শোভিত ডিমলা উপজেলার প্রাণ কেন্দ্রে ৭ (বিঘা) জমির উপর এক নৈসর্গিক মনোরম পরিবেশে কলেজটি প্রতিষ্টিত হয় এবং ডিমলা মহিলা মহাবিদ্যালয় নামকরন করা হয়।
ডিমলা উপজেলা সদর , ডিমলা থানার পূর্ব পার্শ্বে মেইন রোড থেকে প্রায় ২০০ মিটার দুরে অবস্থিত ।
মোট ২.২৬ একর জমির উপর চারদিকে বাউন্ডারী ঘেরা ৪ (চার) তলা বিল্ডিং ৯,০০০ বর্গফুট, কক্ষ সংখ্যা ১২টি, টিনসেড বিল্ডিং ০২ (দুই) টি কক্ষ সংখ্যা ১৪টি, একটি মটর সাইকেল গ্যারেজ, ৩,২৪০ বর্গফুট নির্মাণাধীন অডিটোরিয়াম ও ২১,৭৫০ বর্গফুট এর একটি পুকুর এবং ৩,১০০ বর্গফুট (১৫ কক্ষ বিশিষ্ট) ছাত্রীনিবাস ও ৯০০ বর্গফুট ছাত্রী কমন রুম ।
আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি সমৃদ্ধ একটি বিজ্ঞান ল্যাব আছে,যা ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করছে ।
একাদশ,দ্বাদশ ও স্নাতক শ্রেণির বই,ধর্মীয় বই, উপন্য়াস ও গল্প, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক বই, কবিতার বই,মোট ২,৫১৯ খানা বই ও একটি পাঠ কক্ষ নিয়ে একটি লাইব্রেরী অছে ।
© Copyright 2023 Dimla Govt. Women's College | Powered by Lec Shahin
© Copyright 2023 Dimla Govt. Women's College | Powered by Lec Shahin